ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুরে যুবদলের আনন্দ মিছিল
মোহাম্মদ আলী বাবুল, শ্রীপুর
প্রকাশ: Saturday, 6 June, 2026, 11:38 AM

কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুরে যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুরে যুবদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব ও গাজীপুর জেলা যুবদলের সদস্য আবু তাহের প্রধানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম (মুন্না) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন)-এর নেতৃত্বে এই কমিটি ঘোষণা হওয়ার পর শুক্রবার (৫ জুন)বিকেলে শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টার বাড়ি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর জেলা ও শ্রীপুর পৌর যুবদলের নেতাকর্মীরা এই আনন্দ মিছিল করেন।

নতুন এই কেন্দ্রীয় কমিটিকে ঘিরে সারা দেশে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।শ্রীপুরেও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলে অংশ নেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য আবদুর রহিম,শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির প্রধান,শাহাবুদ্দিন আরাফাত,পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক আরেফিন আলম,পৌর যুবদলের আহ্বায়ক সদস্য মনির হোসেন বেপারী,জহিরুল ইসলাম,গাজীপুর জেলা যুবদল নেতা হযরত আলী,হাসানুজ্জামান লিটন,নুরুল ইসলাম হাবি,শামসুল ইসলাম,যুবদল নেতা মাইজুল ইসলাম ও স্থানীয় যুবদলের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status