ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) জুম্মার নামাজের সময় উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে কিছুদূর গিয়ে মিছিলকারীরা যে যার মতো সটকে পড়েন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ নানা স্লোগান দেন।
ঝটিকা মিছিলের ঘটনায় যুবলীগের কর্মী তানজিম নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। মিছিলে অংশ নিয়েছেন শিবপুর উপজেলার বাঘাব ও আয়ূবপুর ইউনিয়ন যুবলীগের ২৫-৩০ জন। এ সময় বিভিন্ন স্লোগান দেন মিছিলকারীরা। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৩ মিনিট অবস্থান করে।
এ সময় মিছিলকারীদের মধ্য থেকে ফেসবুকে লাইভ করেন। এর আগে গত ১৩ মে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর ও রায়পুরা উপজেলার সীমান্তবর্তী স্থানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ।শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ১৫-২০ জনের মতো যুবক জড়ো হয়েছিল। পাঁচজনকে শনাক্ত করেছেন তারা। তাদের মধ্যে তিনজনের বাড়ি রায়পুরা উপজেলার মরজালে ও দুজনের বাড়ি শিবপুরে।