ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩
প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 30 October, 2026, 2:47 PM

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি

জাপানের নারিতা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এয়ার কমডোর নিয়ামুল কবীর এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং)-কে সভাপতি এবং ব্যবস্থাপক (আইনবিষয়ক)-কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)।

তবে প্রয়োজনে কমিটি বিমানের যে কোনো কর্মকর্তাকে অন্তর্ভুক্ত (কো-অপট) করতে পারবে বলে আদেশে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার নারিতা-ঢাকা রুটে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘ফ্লাইট বিজি ৩৭৭’-এ এই কারিগরি ত্রুটি ধরা পড়ে। চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফর শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও ত্রুটির কারণে প্রায় ৫ ঘণ্টা বিলম্বিত হয় এবং প্রধানমন্ত্রীসহ যাত্রীদের বিমানবন্দরের লবিতে অবস্থান করতে হয়।

ও ঘটনায় কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও বরাবর দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির কার্যপরিধি

• জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের আগে উড়োজাহাজটিতে সংঘটিত কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন করা।

• ত্রুটি শনাক্তকরণ, নিরসন ও পরবর্তী সময়ে উড্ডয়ন উপযোগিতা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করা।

• এ ঘটনার ফলে ফ্লাইটের বিলম্ব, অতিরিক্ত পরিচালনা ব্যয়, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর পড়া প্রভাব নিরূপণ করা।

• ঘটনায় কারও দায়িত্বে অবহেলা, সমন্বয়হীনতা বা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়-দায়িত্ব নির্ধারণ করা।

• ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশমালা প্রদান করা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status