|
খাগড়াছড়িতে ধানের শীষের আধিপত্য, বেসরকারিভাবে ওয়াদুদ ভূইয়ার জয় ঘোষণা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়িতে ধানের শীষের আধিপত্য, বেসরকারিভাবে ওয়াদুদ ভূইয়ার জয় ঘোষণা বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রাপ্ত ২০৩টি ভোটকেন্দ্রের ফলাফলে ওয়াদুদ ভূইয়া পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৫৮ হাজার ১৩৬ ভোট । এ ছাড়া দাঁড়িপাল্লা প্রতীকের অ্যাডভোকেট মো. এয়াকুব আলী পেয়েছেন ৫৪ হাজার ১১৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান (ফুটবল) পেয়েছেন ৫৩ হাজার ৩৮৪ ভোট । ফলাফলের হিসেবে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া বেসরকারিভাবে জয় নিশ্চিত করেন । এদিকে পোস্টাল ব্যালটের পূর্ণাঙ্গ ফল এখনো প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট পোস্টাল ভোটার রয়েছেন ৭ হাজার ৭১ জন। এর মধ্যে ৫ হাজার ৫২৯ জন ভোট দিয়েছেন । চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
