ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
মামুনুর রশীদ, পত্নীতলা
প্রকাশ: Saturday, 6 June, 2026, 11:19 AM

পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা'' এই প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ  কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৯ টায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে  উপজেলা পরিষদ সভাকক্ষে  সহকারী কমিশনার (ভুমি ) মোছা. শাহনাজ পারভীন  বিশ্ব পরিবেশ দিবসের  তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে সভাপতির বক্তব্য রাখেন।

থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা মো.লুৎফর রহমান রাফিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন  পি এফ জি কোঅর্ডিনেটর মো.সাজেদুর রহমান( দুলাল), হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা মাসুদ রানা,পরিবেশ কর্মী শাহারিয়ার সাকিল।

 এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মাসুদ রানা সহ  
হাঙ্গার প্রজেক্ট এবং থ্রাইভ প্রকল্পের  সিডিও প্রকল্প অংশগ্রহণকারী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ ।

এর আগে সকালে নজিপুর কারিগরি কলেজ মোড় এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করে একটি  র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।  



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status