ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেলকুচিতে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত ৩, আহত ১
মোঃ সিয়াম হোসেন, বেলকুচি
প্রকাশ: Saturday, 6 June, 2026, 10:30 AM

বেলকুচিতে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত ৩, আহত ১

বেলকুচিতে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত ৩, আহত ১

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় বাস ও অটোভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং একজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার কাজ করছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status