ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাজেকে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Saturday, 6 June, 2026, 10:33 AM

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাজেকে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাজেকে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে উজো বাজারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শত্রুবার  (৫ জুন) সকালে সাজেক ইউনিয়নের বাঘাইহাট উজো বাজার এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
"প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিটি সাজেকের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সমাবেশে বক্তারা পরিবেশ সংরক্ষণ, বনভূমি রক্ষা এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাজেককে রক্ষা করতে হলে পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে। পর্যটকদেরও সচেতনভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে এবং প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন তারা।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি সুমিতা চাকমা, সাজেক পরিবেশ রক্ষা কমিটির সভাপতি নতুন জয় চাকমা, সাজেক গন অধিকার রক্ষা কমিটির বাবু ধন চাকমাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির শপথ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status