ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
ওয়ার্কআউটের আগে এবং পরে কী ভাবে ত্বকের যত্ন নেবেন? টিপস দিচ্ছেন শ্বেতা তিওয়ারি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 August, 2026, 6:07 PM

ওয়ার্কআউটের আগে এবং পরে কী ভাবে ত্বকের যত্ন নেবেন? টিপস দিচ্ছেন শ্বেতা তিওয়ারি

ওয়ার্কআউটের আগে এবং পরে কী ভাবে ত্বকের যত্ন নেবেন? টিপস দিচ্ছেন শ্বেতা তিওয়ারি

ভারী মেকআপ করে যেমন শরীরচর্চা করা উচিত নয়, তেমনই মুখে একেবারে কিছু না মাখলেও কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে।

এক দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন জগতে রাজত্ব করেছেন, ‘বিগ বস ৪’-এর বিজয়ী অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। এখন ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছেন অভিনেত্রী। কিন্তু যাপনের সঙ্গে জড়িত নানা বিষয় নিয়ে নিত্যদিন তিনি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে ভ্লগ শেয়ার করে থাকেন। সম্প্রতি শ্বেতা জানিয়েছেন ওয়ার্কআউট করার আগে ও পরে ত্বকে ঠিক কী ধরণের যত্ন নেওয়া উচিত।

ওয়ার্কআউটের আগে শ্বেতা তিওয়ারি কী ধরনের স্কিনকেয়ার ব্যবহার করেন? 

শ্বেতা তিওয়ারি ব্যায়াম করতে যাওয়ার আগে ত্বক হাইড্রেটেড রাখতে হালকা ময়েশ্চারাইজ়ার, বাইরে যাওয়ার জন্য সানস্ক্রিন এবং ঠোঁটে লিপবাম ব্যবহার করেন।

ওয়ার্কআউট বা ব্যায়াম করার সময় কেন ভারী মেকআপ করা উচিত নয়?

ব্যায়ামের সময় ঘাম ও ভারী ক্রিম বা মেকআপের প্রলেপ লোমকূপ বন্ধ করে দেয়। ফলে ত্বকে র‍্যাশ, ব্রণের সমস্যা দেখা দিতে পারে।

এই প্রতিবেদন থেকে যা যা জানবেন
জিম বা ওয়ার্কআউটের আগে ভারী মেকআপ এড়িয়ে জেল বেসড বা অয়েল-ফ্রি প্রোডাক্ট ব্যবহার করা উচিত।

ঘামে ভেজা ভারী তোয়ালে বহন করার ঝামেলা এড়াতে শ্বেতা ডিসপোজ়েবল তোয়ালে ব্যবহার করেন।

ব্যায়ামের পর ত্বকের আর্দ্রতা ফেরাতে হায়ালুরোনিক অ্যাসিড (Hyaluronic Acid) বা সেরামাইড-যুক্ত ময়েশ্চারাইজ়ার জরুরি।

শরীর থেকে ঘাম বাষ্পীভবনে সাহায্য করে এমন সুতির বা হাওয়া চলাচলকারী পোশাক পরলে 'বডি অ্যাকনে'র হাত থেকেও মুক্তি পাওয়া সম্ভব।

ব্যায়ামের আগে
ভারী মেকআপ এড়িয়ে চলুন: ওয়ার্কআউট করার সময় 'নো-মেকআপ লুক' বজায় রাখাই ভালো। ভারী মেকআপ ঘামের সঙ্গে মিশে ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়।

হালকা ময়েশ্চারাইজ়ার: যাঁদের শুষ্ক ত্বক, তাঁরা লাইটওয়েট বা জেল-ভিত্তিক ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে পারেন যা দ্রুত ত্বকে শোষিত হয়।

সানস্ক্রিন: খোলা জায়গায় বা আউটডোরে ব্যায়াম করার সময় অবশ্যই হালকা, ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার উচিত।

ওয়ার্কআউটের আগে শ্বেতা তিওয়ারি কী ধরনের স্কিনকেয়ার ব্যবহার করেন? এই প্রতিবেদনে সেই সংক্রান্ত আলোচনাই করা হয়েছে। 

ব্যায়ামের পর
ব্যায়াম শেষে মুখ ভালো ভাবে পরিষ্কার করে ত্বকের আর্দ্রতা বা ওয়াটার ব্যারিয়ার ফিরিয়ে আনার জন্য হায়ালুরোনিক অ্যাসিড বা সেরামাইড (Ceramides) সমৃদ্ধ ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন।

ব্যায়ামের সময় কাপড়ের ঘর্ষণ ও ঘাম থেকে পিঠে ব্রণ (Body Acne) হতে পারে। এটি প্রতিরোধ করতে এমন পোশাক পরুন যা বাতাস চলাচল করতে সাহায্য করে এবং সহজে ঘাম শুষে নেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status