ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
ডায়াবেটিসকে হারিয়ে দেওয়ার বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এমলিনো ডায়াবিট রান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 November, 2026, 3:42 PM

ডায়াবেটিসকে হারিয়ে দেওয়ার বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এমলিনো ডায়াবিট রান

ডায়াবেটিসকে হারিয়ে দেওয়ার বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এমলিনো ডায়াবিট রান

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হাজারো মানুষের পদচারণায় হাতিরঝিলে মুখর হয়ে উঠেছিল চারপাশ। সবার পরনে ছিল দৌড়ের পোশাক, চোখেমুখে ফিট থাকার দৃঢ় প্রত্যয়। সবার লক্ষ্য একটাই। সচেতনতা ও সক্রিয় জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসকে হারিয়ে দেওয়া। শনিবার ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এমনই এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ রানিং ইভেন্ট ‘এমলিনো ডায়াবিট রান’।

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান দি এক্‌মি ল্যাবরেটরিজ লিমিটেডের ডায়াবেটিক পোর্টফোলিও ‘এক্‌মি’স ডায়াকেয়ার’-এর উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে নানা বয়সী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি কমিউনিটি পার্টনার হিসেবে দেশের বিভিন্ন রানিং কমিউনিটির সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অংশগ্রহণকারীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাবরিনা জুনেদ, ডিরেক্টর মতিউর রহমান সিনহা, এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন) মো. ফেরদৌস খান, ডিরেক্টর (সেলস) গোবিন্দ গোস্বামী, হেড অব মার্কেটিং মোহাম্মদ জিয়াউদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর (ইন্টারন্যাশনাল বিজনেস) মো. হুমায়ুন কবির, এক্সিকিউটিভ ডিরেক্টর (প্ল্যান্ট অপারেশনস) ড. সৈয়দ এ এম মুস্তাফিজ বিল্লাহ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) এ. কে. এম. মশিউর রহমান খানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুরো আয়োজনটি সফলভাবে বাস্তবায়নে নিরলস কাজ করেছে এক্‌মি’স ডায়াকেয়ারের অর্গানাইজিং টিম। পুরো টিমের নেতৃত্বে ছিলেন বিজনেস ইউনিট হেড মো. মাহবুবুর রহমান, গ্রুপ ইনচার্জ সুব্রত সরকার এবং টিম মেম্বার রুসাত জাহিন আনমোল, উসাইদ মোস্তফা ও মো. ইশতিয়াক হুসাইন।

এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের মূল ভাবনা ‘টেক আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’-কে কেন্দ্র করেই সাজানো হয়েছিল পুরো আয়োজন। সাধারণত ডায়াবেটিস ধরা পড়ার পর তা কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে, এ নিয়েই বেশি আলোচনা হয়। তবে এবারের আয়োজনের মূল গল্পটা ছিল ভিন্ন। ডায়াবেটিস হওয়ার আগেই সঠিক জীবনযাপন ও শরীরচর্চার মাধ্যমে কীভাবে সেটিকে রুখে দেওয়া যায় এবং ডায়াবেটিসকে পরাজিত করা যায়, সেই বার্তাটিই সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে এই রানের মাধ্যমে।

এই উদ্যোগটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে অনুষ্ঠানে একটি সচেতনতামূলক সেশন পরিচালনা করেন প্রখ্যাত এন্ডোক্রাইনোলজিস্ট (হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ) সহযোগী অধ্যাপক ডা. রুশদা শারমিন বিনতে রউফ। তিনি ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় সঠিক পদক্ষেপ গ্রহণ এবং সুস্থ জীবনযাপন বজায় রাখার গুরুত্ব নিয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন। অংশগ্রহণকারীদের এ বিষয়ে আরও সচেতন করা এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে আগাম পদক্ষেপ নিতে উৎসাহিত করাই ছিল এই সেশনের মূল লক্ষ্য।

মূল দৌড়ের আগে গত ১২ নভেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় ‘কিট এক্সপো’ ও কিট কালেকশন ডে। সেদিন দৌড়বিদেরা নিজেদের জার্সি ও কিট ব্যাগ সংগ্রহ করেন। আয়োজনে ছিল বডি ম্যাস ইনডেক্স বা বিএমআই মাপার একটি বিশেষ চার্ট। জার্সি নিতে আসা দৌড়বিদ ও দর্শনার্থীরা দারুণ আগ্রহের সঙ্গে নিজেদের উচ্চতা ও ওজনের ভারসাম্য মেপে দেখেন।

আয়োজনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে ‘এমলিনো ডায়াবিট রান’-এ অতিথি দৌড়বিদ (গেস্ট রানার) হিসেবে অংশ নেন দেশের প্রখ্যাত চিকিৎসক ডা. সাকলায়েন রাসেল, ডা. মো. কামরুল হাসান সোহেল, ডা. এ কে এম আহসান উল্লাহ এবং ডা. উজ্জ্বল কুমার মল্লিক। ডায়াবেটিস সচেতনতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সুস্থ জীবনযাপনের চর্চা প্রসারে চিকিৎসকদের এমন সক্রিয় অংশগ্রহণ এই উদ্যোগের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে তাঁদের এই উপস্থিতি আয়োজনের মূল বার্তাকেও সুদৃঢ় করেছে যে, ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে নিয়মিত শারীরিক পরিশ্রম ও প্রাথমিক প্রতিরোধমূলক পদক্ষেপের কোনো বিকল্প নেই।

আয়োজকদের মতে, ডায়াবেটিসের মতো নীরব ঘাতককে ভয় না পেয়ে শুরু থেকেই সচেতন হওয়া জরুরি। প্রতিদিন কিছুটা সময় হাঁটা বা দৌড়ানোর মতো ছোট ছোট অভ্যাসই পারে মানুষকে ডায়াবেটিস থেকে দূরে রাখতে। মূলত একটি সুস্থ, কর্মচঞ্চল ও ডায়াবেটিস-ঝুঁকিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়েই এক্‌মি’স ডায়াকেয়ারের এই বিশেষ আয়োজন। পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল আল্ট্রা ক্যাম্প রানার্স  (ইউসিআর)। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status