ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
গোমস্তাপুর সিমান্তে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক-১
কাবিরুল ইসলাম গোমস্তাপুর
প্রকাশ: Thursday, 30 July, 2026, 3:36 PM

গোমস্তাপুর সিমান্তে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক-১

গোমস্তাপুর সিমান্তে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য), একটি মোটরসাইকেল এবং এক চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

​আজ ৩০ জুলাই ২০২৬, সকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ৩০ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ভোর ০৬:৪০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত রহনপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আল আমিনের নেতৃত্বে হুজরাপুর নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ মোঃ নুর আলম (৪২) নামের এক চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।

​আটককৃত চোরাকারবারী মোঃ নুর আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার বড় গাছিয়া এলাকার মিরপুর গ্রামের মোঃ গোলাম মস্তফা ও ফাহিনুর বেগম দম্পতির ছেলে।

​বিজিবি আরও জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাকে পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​সীমান্তে অপরাধ দমনের বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান যে, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status