|
হানিট্র্যাপ চক্রের মূলহোতা আজাহারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদাবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ
মোঃ আল আমিন আকন, বাউফল
|
![]() হানিট্র্যাপ চক্রের মূলহোতা আজাহারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদাবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ শনিবার হাজিরহাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হানিট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল করে সাধারণ মানুষ ও ৫ই আগস্ট ২০২৪ এর পর মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহিন রেজা, ইসলামি আন্দোলন আদাবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি ওমর ফারুক ডাকুয়া, হাজিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম বিপ্লব, ইত্তেহাদুল উম্মাহ ইনস্টিটিউটের প্রধান পরিচালক মাওলানা মুজাম্মেল হোসেন রিয়াদ, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিকদার এবং কাশিপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মারুফ মুর্তুজা। বক্তারা বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও হানিট্র্যাপের মতো অপরাধের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকতে পারে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা চরম হুমকির মুখে পড়বে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হাজিরহাট থেকে কাশিপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে বিক্ষোভকারীরা লাল কাপড় ও ঝাড়ু প্রদর্শন করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং প্রশাসনের প্রতি হানিট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত আজাহার গংদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও তরুণদের ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ
