|
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নতুন সময় প্রতিনিধি
|
![]() ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেলা প্রশাসন সূত্র জানায়, গাজীপুর সদর, টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকৈর ও কাপাসিয়া—এই পাঁচটি উপজেলাসহ জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এর আগে তফসিল ঘোষণার পর থেকেই সেনাবাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। এর ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ১৪ প্লাটুন বিজিবির সদস্যরা জেলা শহর ও বিভিন্ন উপজেলায় টহল দিচ্ছেন। নির্বাচনকালীন সময়ে গুরুত্বপূর্ণ সড়ক, নির্বাচন অফিস, সংবেদনশীল ভোটকেন্দ্রের আশপাশ এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রস্তুতিও রয়েছে। সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে এই টহল কার্যক্রম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, “নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ সকাল থেকে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।” গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, “আজ থেকেই বিজিবি সদস্যদের মাঠে নামানো হয়েছে। এর মানে এই নয় যে, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা রয়েছে। বিজিবি সদস্যরা পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
