|
উজিরপুরের সাতলায় বিএনপির উঠান বৈঠকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান
আলতাফ হোসেন অনিক
|
![]() উজিরপুরের সাতলায় বিএনপির উঠান বৈঠকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান আজ বিকেল ৪টায় সাতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আয়োজিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আতাহার বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন আশিকুল ইসলাম মধু। উঠান বৈঠকে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সোভা, উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যডঃ মোঃ ফজলুল হক বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য মোঃ রেজাউল করিম স্বপন ফকির। এছাড়াও উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেছবাহ উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম নান্নু বালি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বি এম ওয়াসিম সান্টু বালী, বিএনপির ওয়ার্ড সভাপতি মোঃ মোনাফছের বিশ্বাস, ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ ওহাব মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উঠান বৈঠকে স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ জনগণও অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই নির্বাচনে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।” বক্তারা আরও বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। উঠান বৈঠক শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
