|
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা জাতীয়তাবাদী মহিলা দলের রাজস্থলী উপজেলার সাধারণ সম্পাদিকা ফরিদা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, কৃষক দলের সভাপতি বিষু সাহা ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা , মৎস্য দলের সভাপতি মিধুসে মারমা, মহিলাদলের যুগ্ন সম্পাদক শিল্পি তালুকতার, রেবাকা মারমা, রানী তঞ্চঙ্গ্যা সহ বিএনপির ও মহিলা দলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। শহর থেকে গ্রাম—সব পর্যায়ে নারীদের আরও ঐক্যবদ্ধ ও সচেতন হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
