ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Wednesday, 9 September, 2026, 4:41 PM

দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীপাড়ে সরকারি খাসজমিতে অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে পাকা, আধাপাকা ও টিনশেডসহ প্রায় সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা গেছে, দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীপাড় এলাকায় সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে বিভিন্ন সময়ে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি স্থাপনা বালুঘাট চালু থাকার সময় নির্মাণ করা হয়। পরবর্তীতে বালুঘাটের কার্যক্রম বন্ধ হয়ে গেলেস্থাপনাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো দীর্ঘদিন ধরে।

প্রশাসনের দাবি, পরিত্যক্ত এসব স্থাপনার কয়েকটি মাদকসেবী ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকারি সম্পত্তি উদ্ধার, অবৈধ দখলমুক্ত করা এবং মাদকের আড্ডা বন্ধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসবের মধ্যে পাকা ও আধাপাকা ঘরের পাশাপাশি টিনশেডের স্থাপনাও ছিল বেশকয়েকটি। উচ্ছেদের পর উদ্ধার হওয়া জায়গা সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের বলেন, “সরকারি স্বার্থ ও সরকারি সম্পত্তি রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। তেরীবাজার সংলগ্ন নদীপাড়ে সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় এসব স্থাপনার কয়েকটি মাদকের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সরকারি সম্পত্তি উদ্ধার এবং মাদকের আড্ডা বন্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে জায়গা সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “সরকারি সম্পত্তি ও খাসজমি রক্ষায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এসব স্থাপনা ঘিরে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের সুযোগ তৈরি হয়েছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে সরকারি জায়গা দখলমুক্ত হওয়ার পাশাপাশি এলাকাটি আরও নিরাপদ হবে বলে আশা করছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status