ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
খালের গর্ভে সড়ক, জনজীবনে চরম ভোগান্তি
ওমর ফারুক, নেছারাবাদ
প্রকাশ: Monday, 7 September, 2026, 7:58 PM

খালের গর্ভে সড়ক, জনজীবনে চরম ভোগান্তি

খালের গর্ভে সড়ক, জনজীবনে চরম ভোগান্তি

নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি - জিলবাড়ি সড়কটির বেহাল দশা। দীর্ঘদিন যাবত সড়কটির বিভিন্ন স্থানে খানা খন্দকের কারণে সড়কটি জনচলাচলে অনুপযোগী। সম্প্রতি টানা বর্ষনে গুরুত্বপুর্ন এ সড়কটির ১০/১২ স্থানের সড়কের অনেকাংশ রাজাবাড়ি খালের গর্ভে হারিয়ে গেছে এবং বিভিন্ন স্থানে বড় বড় গর্তের
সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি এখন মৃত্যুফাদে পরিনত হয়েছে। একপাশ খালে বিলীন হওয়ায় সড়কটি সরু হয়ে গেছে। ফলে যানবাহনসহ পথচারি চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। সড়কটির করুন দশার কারণে বর্তমানে ইজিবাইক সরাসরি আসা যাওয়া করতে পারছেনা। 

দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছে নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ। সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী ও কর্মজীবি মানুষ। উপজেলার জিরবাড়ি, খেজুরবাড়ি, জিলবাড়ি, উড়িবুনিয়া, কাটাপিটানিয়া, রাজাবাড়ি,বিন্নাসহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের উপজেলা সদরসহ প্রসিদ্ধ বন্দর মিয়ারহাট ও ইন্দ্রেরহাটে সড়ক যোগাযোগ কার্যত দুরহ হয়ে পড়েছে। এ সড়কটি পাশবর্তি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া, লেবুজিলবুনিয়া,মাদারবাড়িসহ বিভিন্ন
গ্রামের মানুষের নেছারাবাদ উপজেলার সাথে সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম।

জিলবাড়ি গ্রামের বাসিন্দা ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক মো. শহীদুল ইসলাম বাহাদুর জানান সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের বাড়ির সামনে থেকে বিন্না বাজার হয়ে জিলবাড়ি পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতাধীন ২ কি.মি অধিক সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ধস নেমেছে । ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা সড়কের ভাংগা অংশে কাঠের তক্তা দিয়ে সাকো বানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল অব্যাহত রেখেছে। 

সরকারি স্বরূপকাঠি কলেজ,ফজিলা রহমান মহিলা কলেজসহ স্থানীয় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে শিক্ষার্থীরা চরম ভোগান্তি পোহাচ্ছে। বিড়ম্বনার শিকার হচ্ছেন শিক্ষার্থীসহ অসুস্থ রোগীরা। নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার সাথে সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ন এ সড়কটির করুন দশার ফলে দুই উপজেলার হজার হাজার মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন।বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ভাংগাচোরা ওই সড়কে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে। সম্প্রতি অতি বর্ষনে ১০/১২ স্থান সড়কটির অনেকাংশ খালে বিলীন হয়ে যাওয়ায় সড়কটি মৃত্যুফাদে পরিনত হয়েছে।

বিগত দিনে টেন্ডার হলেও সংস্কার কাজ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সড়কটি অতি দ্রুত নির্মানসহ খাল ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসি। এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী (অ.দা) মো. রাইসুল ইসলাম বলেন, প্রস্তাবিত বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়ক উন্নয়ন প্রকল্পে সড়কটি নির্মানের প্রস্তাব পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status