ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩
ডিআইজির বাসায় ডিজে পার্টি আয়োজন কনতেন বাগমারার মাহবুব শিশির
পার্টি থেকে আয়ের ৭০ শতাংশ পেতেন আব্দুল্লাহ আল জাহির এবং বাকি ৩০ শতাংশ নিতেন মাহবুব আলম শিশির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 22 October, 2026, 2:54 PM

ডিআইজির বাসায় ডিজে পার্টি আয়োজন কনতেন বাগমারার মাহবুব শিশির

ডিআইজির বাসায় ডিজে পার্টি আয়োজন কনতেন বাগমারার মাহবুব শিশির

অনলাইন ব্যবসার আড়ালে ডিজে পার্টি, মাদক সেবন ও নারী দেহ ব্যবসার আয়োজন পরিচালনা কনতেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য'র বহিষ্কৃত ব্যক্তিগত সহকারী মাহবুব আলম ওরফে শিশির। এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব আয়োজন করতেন শিশির।

রাজধানীর পূর্বাচলের পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে ২৬ নারীসহ ৮৫ জনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবারের এ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাজাতীয় মাদক উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের আদালতে নেওয়া হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ-তরুণী ও ব্যাংকার ছিলেন।

ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির জানিয়েছে, পুলিশ হাউজিং-১-এর ওই প্লটে নিয়মিত ডিজে পার্টি ও মাদক সেবনের আয়োজন করা হতো। প্লটটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জাহির এসব পার্টির প্রধান আয়োজক ছিলেন বলে দাবি করেন তিনি। মাহবুব আলম নামের এক ব্যক্তি সহআয়োজক হিসেবে কাজ করতেন।

ডিবির ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মাহবুব জানিয়েছেন, পার্টি থেকে আয়ের ৭০ শতাংশ পেতেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জাহির এবং বাকি ৩০ শতাংশ নিতেন মাহবুব আলম শিশির। 

অন্যদিকে, রাজশাহীর বাগমারা উপজেলার বাবর আলী শেখের ছেলে মাহবুব আলম ওরফে শিশিরের বিরুদ্ধে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজে পার্টিতে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীদের যুক্ত করা হতো। 

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাবেক সংসদ সদস্য ব্যক্তিগত সহকারী থাকাকালে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে মাহবুব আলম শিশিরকে বহিষ্কার করা হয়েছিল।

অভিযানের সময় বাসা থেকে পাঁচ বোতল মদ, ইয়াবা ও কুশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আটক পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে মাহবুব শিশিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status