|
ময়মনসিংহ নগরীর গন্দ্রপায় পৈতৃক জমি দখল ও হুমকির অভিযোগ
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহ নগরীর গন্দ্রপায় পৈতৃক জমি দখল ও হুমকির অভিযোগ এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রেখা আক্তার (৩৮) বাদী হয়ে মোঃ হান্নান (৫২) ও মোঃ রুমান (৪৫)-সহ অজ্ঞাতনামা ১২/১৩ জনের নামে থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী রেখা আক্তারের স্বামী মোঃ শেখ ছাব্বির হোসেনের পৈতৃক সূত্রে প্রাপ্ত গন্দ্রপা ও বাড়েরা মৌজার দাগ নং- ২০৪৫ ও ১০০০৫৫-এর ১৯ শতাংশ জমি বিবাদীরা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। শুধু তাই নয়, বিবাদীরা মিথ্যা মামলা দিয়ে তার স্বামী ও ভাসুর শামীমকে হয়রানি করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও জানা যায়, ঘটনার দিন গত ২ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৭ টায় বিবাদীরা জমিতে অনধিকার প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে রেখা আক্তার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়, এলোপাতাড়ি মারধর করে নিলাফুলা জখম করে এবং গালিগালাজ করে। এ সময় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি বা থানায় অভিযোগ করলে জীবননাশের হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী রেখা আক্তার জানান, বিবাদীদের হুমকি ও ভীতি প্রদর্শনের কারণে বর্তমানে তিনি ও তার স্বামী নিজেদের বাসায় প্রবেশ করতে পারছেন না এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও জানান, ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করার কারণে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
