|
বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা আজ ৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) বিকেলে পৌর মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি পৌর মহিলা দলের সভাপতি আফরোজা আক্তার ডেইজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর মহিলা দলের যুগ্ম সম্পাদক নিশান ফানান্না। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা। এছাড়া বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি এবং মহিলা দলের প্রায় ৮০ থেকে ৯০ জন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এবং বিএনপির হাতকে শক্তিশালী করতে মহিলা দলের নেতা-কর্মীদের দলীয় কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
