|
কক্সবাজার -১ চকরিয়া-পেকুয়া আসনে ধানের শীর্ষের গনজোয়ার
নিজামুল ইসলাম নিজাম, পেকুয়া
|
![]() কক্সবাজার -১ চকরিয়া-পেকুয়া আসনে ধানের শীর্ষের গনজোয়ার শুক্রবার (৩০জানুয়ারি) পেকুয়ায় বারবাকিয়া ইউনিয়নের নির্বাচনী পরিবেশে পথসভায় এসব দৃশ্য দেখা মেলে। সেখানে তিনি বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলে আপনাদের ঋণ শুট করতে পারবো না। একটি দল যাদের দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই। তারা ধর্মের উসিলায় রাজনীতি করছে। কিন্তু ধর্ম রাজনীতির অঙ্গ হতে পারে না। অনেকেই ধর্মের বাহানা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এতে যেন আমরা বিভ্রান্ত না হই। তিনি আরও বলেন, সংবিধানে এমনভাবে সংশোধনী আনা হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে, যাতে করে গণতন্ত্রকে পাহারা দিতে পারে। আগামীতে দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সেই ব্যবস্থা গড়ে তোলা হবে। বিএনপির এই প্রার্থী বলেন, ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ্, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বিএ সহ অন্য নেতাকর্মি উপস্থিত ছিলেন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
