ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 September, 2026, 10:57 AM

প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া

প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া

বলিউড তারকা পরিণীতি চোপড়া। ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে আগেই পা রেখেছেন পরিণীতি চোপড়া। ২০২১ সালে নেটফ্লিক্সে এসেছিল তার অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তার সর্বশেষ সিনেমা বহুল আলোচিত ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে অভিনয়ে নাম লেখান এবারই প্রথম পরিণীতির।

নেটফ্লিক্সের ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে ওয়েব সিরিজের দুনিয়ায় পা রেখেছেন তিনি। এই নতুন ক্রাইম থ্রিলার সিরিজের ঘোষণা এসেছিল গত বছরের ফেব্রুয়ারিতে। শুটিংসহ যাবতীয় কাজ শেষের পর এবার এল মুক্তির ঘোষণা। ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।

শাক: ট্রাস্ট নো ওয়ান সিরিজে একজন মায়ের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে, যার সন্তান হারিয়ে গেছে ৯ বছর আগে। সন্তানের খোঁজে এই দীর্ঘ সময়ের লড়াই, মাতৃত্বের আবেগ এবং একই সঙ্গে চারপাশের সম্পর্কের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে এতে।

সিরিজটির পরিচালক রেন্সিল ডি’সিলভা বলেন, ‘শাক মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার। এখানে উন্মোচিত হওয়া প্রতিটি গোপন সত্য নতুন প্রশ্নের জন্ম দেয় এবং প্রতিটি সম্পর্কের আড়ালে বেরিয়ে আসে রহস্যের আরেক নতুন স্তর। দীর্ঘ ৯ বছর ধরে হার না মানা এক মায়ের আবেগঘন ও রোমাঞ্চকর জার্নিকে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

নেটফ্লিক্স ইন্ডিয়ার সিরিজ হেড তানিয়া বামী জানান, এটি কেবল রোমাঞ্চকর ক্রাইম ড্রামা নয়, এর মূল প্রাণ লুকিয়ে আছে ৯ বছর ধরে নিজের সন্তানকে খুঁজে বেড়ানো এক মায়ের আপসহীন সংগ্রামের ভেতরে। সন্তানের জন্য মায়ের তীব্র আকুলতা আর টানটান উত্তেজনায় ভরা থ্রিলারের চমৎকার মেলবন্ধন দেখা যাবে এতে। গল্পের প্রতিটি চরিত্র এই জার্নির গুরুত্বপূর্ণ অংশ, যাদের প্রত্যেকের ভেতরের গোপন রহস্য ও দ্বন্দ্ব দর্শকদের ভাবাতে বাধ্য করবে, কোনটা সত্য আর কোনটা নয়।

পরিণীতি চোপড়ার পাশাপাশি শাক সিরিজে আরও অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status