ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 27 October, 2026, 10:10 PM

অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড

অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড

যশোরের বেনাপোলে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মোস্তাফিজুর রহমান নামে এক যুবককে পৃথক দুটি ধারায় মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।সংবাদ পড়ুন (২৭ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৮-এর বিচারক কাজী কামরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।দন্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার ২ নম্বর ঘিবা গ্রামের আলি আহম্মেদ শেখের ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বাজারের একটি চায়ের দোকানের সামনের পাকা রাস্তা থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে পরনের লুঙ্গির ডান কোঁচ থেকে একটি ৭ দশমিক ৬৫ বোরের পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজিত কুমার মৃধা বাদী হয়ে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।মামলাটি তদন্ত শেষে উপপরিদর্শক (এসআই) ফিরোজ উদ্দীন একই বছরের ৬ ডিসেম্বর মোস্তাফিজুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর এবং ১৯(এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status