ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
নতুন রূপে দেখা যাবে শ্রীময়ী-কাঞ্চনকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 September, 2026, 11:02 AM

নতুন রূপে দেখা যাবে শ্রীময়ী-কাঞ্চনকে

নতুন রূপে দেখা যাবে শ্রীময়ী-কাঞ্চনকে

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ছেলে জন্মের বেশ কয়েক মাস আগে থেকেই আড়ালে ছিলেন। দ্বিতীয় সন্তানের জন্মের পর ইদানীং বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেলেও ছোটপর্দায় এখনো শ্রীময়ীকে দেখা যায়নি। জানা গেছে, এবার শিগগির ছোটপর্দায় দেখা যাবে অভিনেত্রীকে। তবে এবার নাকি তিনি একা নন; একই সঙ্গে দেখা যাবে কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিককেও।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাস্তবজীবনের জুটিকে এবার একসঙ্গে দেখা যাবে ক্যামেরার সামনেও। রান্না নিয়ে মজার একটি অনুষ্ঠানে আসতে চলেছেন এ তারকা জুটি। সঙ্গে থাকবে নানা ধরনের খেলা। এমনই এক অনুষ্ঠানে প্রতিযোগী হিসাবে দেখা যেতে পারে শ্রীময়ী-কাঞ্চনকে। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত কিছুই ঘোষণা করা হয়নি। তবে শোনা গেছে, এই অনুষ্ঠানে শুধু শ্রীময়ী-কাঞ্চন নন, দেখা যাবে আরও কিছু চেনা মুখকে।

রান্না নিয়ে মজার সেই অনুষ্ঠানটির নেপথ্যে কারিগর রয়েছেন নির্মাতা-পরিচালক রাজ চক্রবর্তী। ইতোমধ্যে শুটিংও নাকি শুরু হয়ে গেছে। নতুন খেলার সঞ্চালক হিসাবে আরও দেখা যাবে অভিনেতা অঙ্কুশ হাজরাকে। 

প্রসঙ্গত, এ বিষয়ে সবার মুখেই কুলুপ। এখন পর্যন্ত কেউ কোনো মন্তব্য করেননি। অভিনেত্রী শ্রীময়ীকে শেষ দেখা গিয়েছিল ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে। খুব অল্প দিনের মাথাতেই শেষ হয়ে যায় সেই কাহিনি। তারপর নিজের পরিবারকেই সময় দেন অভিনেত্রী। এর মাঝেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন অভিনেত্রী। অন্যদিকে কাঞ্চনকে নিয়মিত দেখা যায় ধারাবাহিকে। এ ছাড়া বড়পর্দার কাজও রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status