ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম-৪ আসনে স্বামী-স্ত্রী দুজন দু'দলের প্রার্থী
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 4 January, 2026, 11:44 AM

কুড়িগ্রাম-৪ আসনে স্বামী-স্ত্রী দুজন দু'দলের প্রার্থী

কুড়িগ্রাম-৪ আসনে স্বামী-স্ত্রী দুজন দু'দলের প্রার্থী

২৬ কুড়িগ্রাম-৪ আসনে স্বামী-স্ত্রী দুজন দু'দলের প্রার্থী হয়েছেন। গতকাল শনিবার কুড়িগ্রাম- ৩ ও কুড়িগ্রাম- ৪ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই  অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে যাচাই- বাচাই শেষে কুড়িগ্রাম - ৪ আসন ( চিলমারী, রৌমারী ও রাজীবপুর) থেকে জাতীয় পার্টি ( লাঙ্গল ) থেকে বৈধ প্রার্থী হয়েছেন চরশৌলমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কে এম ফজলুল মন্ডল এবং অপরদিকে তার স্ত্রী মোছাঃ শেফালী বেগমও বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) থেকে বৈধ প্রার্থী ঘোষিত হয়েছেন। তারা উভয়ে এয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

কুড়িগ্রাম-৪ আসনে স্বামী- স্ত্রীর নির্বাচনে অংশ গ্রহনের বিষয়টি নির্বাচনী এলাকায় ব্যাপক কৌতুহল ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ আসনে অন্যান্য বৈধ প্রার্থী হলেন- জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান, বিএনপির প্রার্থী আজিজুর রহমান, বাসদ( মার্কসবাদী) প্রার্থী বাবু আহমেদ, বাসদ প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাফিজুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ রুকুনুজ্জামানসহ মোট ৮ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status