|
মন্ত্রিত্ব না পেলেও প্রভাবশালী পদে ওয়াদুদ-সাচিং, মিলছে বিশেষ মর্যাদা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() মন্ত্রিত্ব না পেলেও প্রভাবশালী পদে ওয়াদুদ-সাচিং, মিলছে বিশেষ মর্যাদা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই সাংসদের একজনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হতে পারে। অন্যজনও গুরুত্বপূর্ণ আরেকটি কমিটির দায়িত্ব পেতে যাচ্ছেন বলে আলোচনা রয়েছে। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদকে রাজনৈতিকভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে দেখা হয়। মন্ত্রিসভায় স্থান না পাওয়া জ্যেষ্ঠ ও প্রভাবশালী সাংসদদের এ ধরনের পদে দায়িত্ব দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। কমিটির সভাপতি হলে গাড়িতে জাতীয় সংসদের পতাকা ব্যবহারের সুযোগ, গানম্যান, সংসদ ভবনে পূর্ণাঙ্গ অফিস, একান্ত সচিব ও উপসচিব পদমর্যাদার কর্মকর্তা পাওয়া যায়। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি, মন্ত্রীকে বৈঠকে জবাবদিহির আওতায় আনা এবং প্রয়োজনে বিভিন্ন মন্ত্রণালয়ের নথিপত্র তলব করার ক্ষমতাও থাকে এসব কমিটির সভাপতিদের হাতে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন বীর বাহাদুর উশৈসিং। এছাড়া খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন দীপঙ্কর তালুকদার। বিভিন্ন সংসদীয় কমিটিতে পার্বত্য অঞ্চলের আরও কয়েকজন সাংসদ সদস্য হিসেবেও অন্তর্ভুক্ত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
