ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
দামুড়হুদায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রী নিহত
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
প্রকাশ: Thursday, 14 May, 2026, 10:52 AM

দামুড়হুদায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রী নিহত

দামুড়হুদায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রী নিহত

চুয়াডাঙ্গার দামুড়ুহুদায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঞ্জুমান আরা (২১) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।গতকাল  বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আঞ্জুমান আরা দামুড়ুহুদা সদর ইউনিয়নের কুনিয়া চাঁদপুর মাদরাসাপাড়ার আয়নালের মেয়ে এবং চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ-এর ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

নিহতের খালাতো ভাই সোহাগ জানান, তিনি মোটরসাইকেলে করে আঞ্জুমান আরাকে নিয়ে নিজ বাড়ি থেকে মুন্সিপুরে নানির বাড়িতে যাচ্ছিলেন। পথে মোক্তারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি অবৈধ লাটাহাম্বারের সঙ্গে আঞ্জুমানের কাঁধে থাকা ব্যাগ জড়িয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে দামুড়ুহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এ নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে আঞ্জুমান আরা নামের এক তরুণীকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status