ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
কালডোয়ার নদীর ব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 14 May, 2026, 5:37 PM

কালডোয়ার নদীর ব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কালডোয়ার নদীর ব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন ০৩ নং ফেনারবাকঁ ইউনিয়নের শরীফপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহফুজ আলম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাহফুজ আলমের পিতা মোঃ আবুল হোসেন। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন ফেনারবাকঁ ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩/০৫/২০২৬ ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাত আনুমানিক ২৩:১০ ঘটিকায় শরীফপুর এলাকার কালডোয়ার নদীর ব্রিজের উপর এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করা হয়। পরবর্তীতে এএসআই/ মোঃ গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং ব্রিজের উপর থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮,০০০ (আঠারো হাজার) টাকা বলে জানা গেছে। অভিযানে এএসআই/ মোঃ গোলাম কিবরিয়ার সাথে কনস্টেবল মোঃ শরীফ এবং কনস্টেবল পারভেজ মোশারফ উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জামালগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status