ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
চরভদ্রাসনে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 11 August, 2026, 6:19 PM

চরভদ্রাসনে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

চরভদ্রাসনে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

ফরিদপুরের চরভদ্রাসন থানা পুলিশ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি শামীম প্রামানিক। তিনি চরভদ্রাসন উপজেলার এমপি ডাঙ্গী ম্যাজিস্ট্রেট বাড়ী এলাকার বাসিন্দা এবং মো. সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, জিআর নং-১০০/২০২৪ মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট অব অ্যারেস্ট) জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কড়া পুলিশি প্রহরায় ফরিদপুরের সদর আদালতে পাঠানো হয়।

চরভদ্রাসন থানা থেকে আদালতে প্রেরণের চালান অনুযায়ী, পুলিশ এস্কর্ট টিমে কনস্টেবল নরেশ চন্দ্র বিশ্বাস, বেল্লাল হোসাইন, বিএম শাহ আলম, ইসরাত জাহান শিরিন ও রওশন আরা দায়িত্ব পালন করেন।

পুলিশ জানিয়েছে, আদালতের দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status