ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ উদ্বোধন
মোঃ বাচ্চু, ‎রাঙ্গাবালী
প্রকাশ: Tuesday, 11 August, 2026, 6:17 PM

রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ উদ্বোধন

রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ উদ্বোধন

‎লেনদেন হচ্ছে ক্যাশলেস—এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে পূবালী ব্যাংক পিএলসির ‘বাংলা কিউআর’ ও ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে।
‎মঙ্গলবার (১১ আগস্ট) সকালে পূবালী ব্যাংক পিএলসি রাঙ্গাবালী উপশাখার উদ্যোগে উপজেলার পুলঘাট বাজারে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়।
‎আয়োজকরা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চালু হওয়া বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকরা দ্রুত নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এর ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি দেশে ক্যাশলেস লেনদেনের পরিধি আরও বাড়বে।
‎পূবালী ব্যাংক পিএলসি রাঙ্গাবালী উপশাখার ব্যবস্থাপক মোঃ ওয়াসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন আকন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ারুল ইসলাম হাওলাদার, মিজানুর রহমান শাহিনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status