ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
এস এম রফিক মাহমুদ, সুবর্ণচর
প্রকাশ: Tuesday, 11 August, 2026, 6:21 PM

সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শপথ নিয়েছেন কয়েক গ্রামের হাজারো মানুষ।

উপজেলার ৫নং চর জুবলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন খলিল চেয়ারম্যান বাজারে ‘সুবর্ণচর মাদকমুক্ত প্ল্যাটফর্ম’-এর উদ্যোগে আয়োজিত র‌্যালি ও সমাবেশে এই শপথ গ্রহণ করা হয়। শপথ বাক্য পাঠ করান চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক।

সমাবেশে চর জিয়া উদ্দিন বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ মিয়ার সঞ্চালনায় চর জিয়া  উদ্দিনের সভাপতি ও বিএনপি নেতা জালাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী, চর জুবলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, ৯ নং ওয়ার্ড জামায়াত সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একসময় চর জিয়া উদ্দিন এলাকায় জলদস্যু ও বনদস্যুদের দৌরাত্ম্য থাকলেও ২০০১ সালে বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কঠোর পদক্ষেপের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনেন। তবে সাম্প্রতিক সময়ে আবারও এলাকাটি সন্ত্রাস, চুরি-ডাকাতি ও মাদক বাণিজ্যের ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী হওয়ায় বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে এবং তারা স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের চত্রছায়ায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। 

বক্তারা আরও বলেন, বর্তমানে মাদকের ভয়াবহ বিস্তারের ফলে যুবসমাজ বিপথগামী হয়ে পড়ছে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের সক্রিয় সহযোগিতা কামনা করা হয় এবং চর জিয়া উদ্দিন এলাকায় একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি তোলা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওসি রফিকুল হাসান বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে পুলিশের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। এই জনপদকে নিরাপদ রাখতে আপনাদের সবাইকে সচেতন হতে হবে। আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন। কোথাও মাদক সেবন বা বেচাকেনার ঘটনা দেখলে দ্রুত পুলিশকে জানাবেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশ শেষে উপস্থিত দুই সহস্রাধিক নারী-পুরুষ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার শপথ গ্রহণ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status