ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Tuesday, 11 August, 2026, 6:22 PM

দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ

দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ

শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তোলা এবং তাদের সমাজে সম্পদে রূপান্তর করতে নেত্রকোনার দুর্গাপুর দেশ বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১০ আগষ্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত।  

চারা বিতরণ পুর্ব আলোচনা সভায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু পন্ডিতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সমাজসেবা অফিসার তারেক হোসাইন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন প্রমুখ। এসময়, উপজেলা ক্রীড়া সম্পাদক রিয়াজুল করিম রিপন, ছাত্র সমন্বয়ক রাতুল খান রুদ্র, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সৈকত সরকার, বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

এ সময় প্রধান অতিথি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বিশেষ উদ্যেগ নিয়েছেন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবেন। এরই অংশ হিসাবে আমাদের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করতে গাছের প্রয়োজনীয়তা অপ্রতিম। গাছ লাগালেই শুধু চলবে না, গাছের পরিচর্যা করতে হবে এবং বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে সকলকে আহবান জানান। শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের কার্যক্রম করার জন্য অত্র বিদ্যালয়কে ধন্যবাদ দেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status