|
হাসান মাহমুদের জোড়া আঘাতে শুরুতেই চাপে অস্ট্রেলিয়া
নতুন সময় ডেস্ক
|
![]() হাসান মাহমুদের জোড়া আঘাতে শুরুতেই চাপে অস্ট্রেলিয়া বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হয়েছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এদিকে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার শুরুটা বেশ চাপে। প্রথম ইনিংসে ১৪ ওভার শেষে ৫২ রানে ২ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দুটি উইকেটই নিয়েছেন হাসান মাহমুদ। নতুন বলে তাসকিন আহমেদের সঙ্গে আক্রমণ শুরু করেন হাসান। শুরু থেকেই অফ স্টাম্প বরাবর আঁটসাঁট লাইন-লেংথে বোলিং করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে অস্বস্তিতে রাখেন তিনি। উইকেটে ঘাস থাকায় বল কিছুটা সুইং ও বাউন্সও পেয়েছেন হাসান। ১২তম ওভারের চতুর্থ বলে প্রথম সাফল্য পান ডানহাতি এই পেসার। অফ স্টাম্পের বাইরে ড্রাইভের প্রলোভন দেখানো বলে শট খেলতে গিয়ে ব্যাটের কানা ছোঁয়ান ওয়েদারাল্ড। বল সরাসরি চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ২৩ রান করে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার। এরপর ১৪তম ওভারে ফেরান ট্রাভিস হেডকে। রাউন্ড দ্য উইকেট থেকে ভালো লেংথে করা বলটি ভেতরে ঢুকে হেডের ব্যাটে লেগে সরাসরি স্টাম্পে আঘাত করে। ২২ রান করে সাজঘরে ফেরেন হেড। হেড ফেরার পর চার নম্বরে ব্যাট করতে নামেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজে নামেন মারনাস লাবুশেন ও স্মিথ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
