ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
মিতসুবিশি এক্সপান্ডারের ৪ ভেরিয়েন্টে ১ লক্ষ ৩৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 November, 2026, 4:03 PM

মিতসুবিশি এক্সপান্ডারের ৪ ভেরিয়েন্টে ১ লক্ষ ৩৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

মিতসুবিশি এক্সপান্ডারের ৪ ভেরিয়েন্টে ১ লক্ষ ৩৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

গ্রাহকদের ইতিবাচক সাড়া থাকায় মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর ‘এক্সপান্ডার সিজন অব সেলিব্রেশন’ ক্যাম্পেইনের মেয়াদ নভেম্বর ২০২৬ পর্যন্ত বেড়েছে। ফলে, আরও বেশি সময়ের জন্য দেশে তৈরি এক্সপান্ডারের ৪ ভেরিয়েন্ট; স্পোর্ট, ইকো, ক্লাসিক ও প্রিমিয়াম এর যেকোনটি কিনলেই গ্রাহকেরা ১ লক্ষ ৩৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ পাবেন। 

এই ক্যাম্পেইনে, এক্সপান্ডার স্পোর্ট কিনলে গ্রাহকেরা নিশ্চিত ২৫ হাজার টাকা ও এক্সপান্ডার ইকো কিনলে নিশ্চিত ১০ হাজার টাকা ক্যাশব্যাক এবং স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আরও ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ পাবেন। এছাড়া, এক্সপ্যান্ডার ক্লাসিক বা প্রিমিয়াম ভেরিয়েন্ট কিনলেও থাকবে স্ক্র্যাচ কার্ড অফারে অংশ নিয়ে ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ।
 
এ বিষয়ে মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হামদুর রহমান সায়মন বলেন, এক্সপান্ডার সিজন অব সেলিব্রেশন ক্যাম্পেইনে আমরা গ্রাহকদের থেকে দারুণ সাড়া পেয়েছি। এতে করে বোঝা যায়, দেশে তৈরি আমাদের এই ফ্যামিলি কারের প্রতি মানুষের আগ্রহ ক্রমাগত বাড়ছে। গ্রাহকদের ভালোবাসা ও চাহিদা দেখে আমরা ‘এক্সপান্ডার সিজন অব সেলিব্রেশন’ ক্যাম্পেইনের মেয়াদ বাড়িয়ে পুরো নভেম্বর মাসজুড়ে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি। ফলে, আরও বেশি গ্রাহক তাদের পছন্দের ভেরিয়েন্টটি কিনে আরও বেশি ক্যাশব্যাক জেতার সুযোগ পাবেন।

দেশে বাজারে আসার পর থেকে মিতসুবিশি এক্সপান্ডার জনপ্রিয়তা পেতে শুরু করে। লঞ্চের প্রথম বছরেই ২ হাজারের বেশি গাড়ি বিক্রি এবং দেড় হাজারের বেশি গাড়ি গ্রাহকদের হাতে পৌঁছে দিয়েছে মিতসুবিশি। সাত সিটের সুবিশাল কেবিন, জাপানিজ প্রযুক্তি, পারফর্ম্যান্স, আরাম ও আকর্ষণীয় ডিজাইন – সব মিলিয়ে এক্সপ্যান্ডার সবার পছন্দের তালিকায় অবস্থান করছে।

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মিতসুবিশি মোটরসের শোরুমগুলোয় ক্যাম্পেইনটি চলবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status