ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
আমতলী যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ
কাউছার মিয়া, দৌলতপুর
প্রকাশ: Wednesday, 12 August, 2026, 7:22 PM

আমতলী যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ

আমতলী যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আমতলী যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। আমতলী উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলায় শুরুতে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্যে এসএ জিন্নাহ কবির এর পক্ষ থেকে "মাদক মুক্ত সমাজ গড়তে" ফুটবল উপহার দেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মানিকগঞ্জ জলা  বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন।

 ফুটবল বিতারন কালে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন বলেন, কথায় আছে- সুস্থ্য দেহ সুস্থ্য মন, তাই দেহ ও মনের সুস্থ্যতার জন্য খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে অন্য অনেক খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করা যায়।

তিনি আরও বলেন,খেলা একই সঙ্গে একে অপরের ভ্রাতৃত্ববোধ তৈরি করে। খেলা একটি টিমওয়ার্ক, দলের একজন খেলোয়াড় একা গোল করতে পারে না, তাকে সবার সহযোগিতা নিতে হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন-দৌলতপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ নোমানী,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রবিন আহমেদ(সামান),উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজিব হোসেন,জিয়নপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সায়েদুর রহমান,যুবনেতা মাহফুজুর রহমান তারা,চকমিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আখের উদ্দিন,জিয়নপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status