|
ঝিনাইগাতীতে নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীতে নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার বুধবার (১২ আগস্ট) দুপুরে ঝিনাইগাতী উপজেলার জারুলতলা গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিল্লাল হোসেন নিখোঁজ হন। এরপর তার পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং তাকে উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করে। এরই মধ্যে বুধবার দুপুরে জারুলতলা গ্রামের একটি খালের পাশে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালের পাশের একটি স্থান থেকে মাটি খুঁড়ে পুঁতে রাখা অবস্থায় বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
