|
গুইমারায় সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ে রামগড় তথ্য অফিসের প্রেস ব্রিফিং
নতুন সময় প্রতিনিধি
|
![]() গুইমারায় সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ে রামগড় তথ্য অফিসের প্রেস ব্রিফিং প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্ন। এসময় রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ বিভিন্ন কার্যক্রম ও নির্বাচনী ইশতেহারে উল্লেখিত পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। বক্তারা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড কার্যক্রম, খাল খনন ও সংস্কার, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফসহ নানা জনবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার আজিজুর রহমান আনজুমসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় গুইমারায় ফ্যামেলি কার্ড,কৃষক কার্ডের কার্যকারিতা এবং স্থানীয় উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক গুরুত্ব পায়। বক্তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও নির্বাচনী ইশতেহারের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
