|
ভুট্টাক্ষেত থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, আটক ১
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভুট্টাক্ষেত থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, আটক ১ বৃহস্পতিবার সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী এলাকায় বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত লামিয়া ওই এলাকার শফিকুল ইসলাম শফির মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,গত বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু লামিয়া। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করেন। পরদিন সকালে স্থানীয় এক কৃষক ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়। শিশুটির চাচা তরিকুল ইসলাম বলেন, গতকাল (বুধবার) থেকেই আমরা পাগলের মতো ওকে খুঁজছি। মাইকিং করেছি সব জায়গায়। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী সেন্টু তার লাশ দেখতে পায়। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। আটক কিশোর জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন ও সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ কুমার দাস। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
