ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
মেহেদী হাসান মিশুর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 13 May, 2026, 5:45 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 13 May, 2026, 5:48 PM

মেহেদী হাসান মিশুর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

মেহেদী হাসান মিশুর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু। 

তিনি দাবি করেছেন, একটি কুচক্রী মহল কয়েকটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

মেহেদী হাসান মিশু বলেন, প্রচারিত এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি মহল পরিকল্পিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের অপপ্রচার থেকে কেউই বাদ যাচ্ছে না। তথ্যপ্রযুক্তির এই যুগে কোনো তথ্য যাচাই ছাড়া এমন গুজব ছড়ানো দায়িত্বশীলতার পরিপন্থী এবং এতে সমাজে বিভ্রান্তি তৈরি হয়। 

এ ঘটনায় ইতোমধ্যে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৯১ ) করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

সাধারণ ব্যবহারকারী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে অবশ্যই সত্যতা যাচাই করুন এবং অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status