ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
কুড়িগ্রামে দীর্ঘ ৪ মাস পর আবারও চালু হচ্ছে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 13 May, 2026, 5:47 PM

কুড়িগ্রামে দীর্ঘ ৪ মাস পর আবারও চালু হচ্ছে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল

কুড়িগ্রামে দীর্ঘ ৪ মাস পর আবারও চালু হচ্ছে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ ৪ মাস ২৩ দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বহুল প্রত্যাশিত রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল।

আজ ১৩ মে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ ও সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. নুরন্নবী।

তারা জানান, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় পুনরায় এ রুটে ফেরি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৪ মে (বৃহস্পতিবার) রৌমারী ঘাট থেকে ‘কদম’ ফেরি চিলমারীর উদ্দেশে ছেড়ে আসবে। পরে ‘কুঞ্জলতা’ ফেরিও এ রুটের ট্রাফিকে যুক্ত হবে।

জানা গেছে, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদের রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়। তবে চালুর পর থেকেই নাব্যতা সংকটের কারণে একাধিকবার ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। সর্বশেষ গত বছরের ১৯ নভেম্বর থেকে নাব্য সংকটের কারণে পুরোপুরি বন্ধ ছিল ফেরি চলাচল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার ড্রেজিং কার্যক্রম পরিচালনার ফলে ফেরি চলাচলের দূরত্ব প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার কমে আসবে। এছাড়া আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের পরিকল্পনাও রয়েছে।

বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ বলেন, “ফেরি চালুর জন্য ঘাট এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকেই ফেরি চলাচল শুরু হবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status