ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
ফুলবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 October, 2026, 4:17 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 13 October, 2026, 4:20 PM

ফুলবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতারের সভাপতিত্বে সভায় উপজেলার ৭৮টি পূজামণ্ডপে সুষ্ঠু ও নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ সরবরাহ সচল রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
 
সভায় বক্তব্য দেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম, পল্লী বিদ্যুতের ফুলবাড়ী উপজেলা জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আখতারুজ্জামান সওদাগর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনজুরা বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু এবং উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সিনিয়র আহ্বায়ক শ্রী বীরেন্দ্রনাথ রায় প্রমুখ।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী হাসান আলী এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ।
 
সভায় উপজেলার ৭৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
 
সভায় দুর্গাপূজা চলাকালে প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সতর্কতা অবলম্বন এবং জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পাওয়ার বিষয়েও আলোচনা হয়।
 
বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
 
সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ফুলবাড়ীর প্রতিটি পূজামণ্ডপে নিরাপদ ও আনন্দঘন পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status