|
নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রীম কারখানা, মালিককে ২০ হাজার টাকা জরিমানা
ওমর ফারুক, নেছারাবাদ
|
![]() নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রীম কারখানা, মালিককে ২০ হাজার টাকা জরিমানা একই সাথে যথোপযুক্ত কাগজপত্র ও অনুমোদন সংগ্রহের আগপর্যন্ত আইসক্রীম কারখানা বন্ধ রাখার বিষয়ে মুচলেকা নেয়া হয় এবং উৎপাদিত আইসক্রীম জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান মাহমুদ এ আদালত পরিচালনা করেন। নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যজিষ্ট্রেট উপজেলার সোহাগদল ইউনিয়নের উত্তর পশ্চিম সোহাগদল এলাকায় অভিযান চালিয়ে ওজন পরিমাপ ও মানদন্ড আইন,২০১৮ অনুযায়ী মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া আইসক্রীম উৎপাদন করায় রুচি আইসক্রীম কারখানার মালিক আবুল হোসেনকে ওই টাকা জরিমান করেন। এ সময় বরিশালের বিএসটিআইয়ের পরিদর্শক তাহসিন আলম উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার(ভুমি) রায়হান মাহামুদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
