ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
কোনাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত করতে জিসিসির উচ্ছেদাভিযান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 9:29 PM

কোনাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত করতে জিসিসির উচ্ছেদাভিযান

কোনাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত করতে জিসিসির উচ্ছেদাভিযান

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে কোনাবাড়ীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। অভিযানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কের দুই পাশে ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে উচ্ছেদ করা হয় ফুটপাত দখল করে বসানো বিভিন্ন দোকানপাট।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে পথচারীদের চলাচলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, কোনাবাড়ী অঞ্চল-৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইমসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা।

এ ছাড়া কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব এবং মিয়া মো. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status