ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Sunday, 29 November, 2026, 6:21 PM

পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ মুক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন। সমাবেশ সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্যসচিব মো. জাহিদুর রহমান জাহিদ।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

তারা আরও বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ২৯ ও ৩০ নভেম্বর দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৯ নভেম্বর দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের নির্দেশনা দেওয়া হয়। ঠাকুরগাঁও জেলা যুবদলের এ কর্মসূচিও ওই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status