|
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন
নতুন সময় প্রতিবেদক
|
![]() শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে। এ সময় দ্রুত উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের। অবতরণের সময় উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে ধোঁয়া ও আগুনের সূত্রপাত হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটির ফ্লাইট নম্বর, যাত্রী ও ক্রুদের অবস্থা এবং আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনার পর বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা শুরু হয়েছে। উদ্ধার ও নিরাপত্তাব্যবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষা রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
জবিতে ১৬তম রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত, সেরা ১০ শিক্ষার্থী নির্বাচিত
