|
আলফাডাঙ্গায় গাঁজাসহ যুবক আটক; ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় গাঁজাসহ যুবক আটক; ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ মে মঙ্গলবার বিকেলে উপজেলার বাজড়া মধুমতী নদীর খেয়াঘাট এলাকায় স্থানীয় জনতা তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করে। পরে বিষয়টি আলফাডাঙ্গা থানা পুলিশকে অবহিত করা হলে অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমানের নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারের পর ওই দিন বিকেলেই তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানূর রহমান। তিনি মাদক নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত হাবিবুর রহমানকে ২ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান বলেন, "আলফাডাঙ্গা উপজেলাতে মাদকের বিষয়ে আমাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত রয়েছে। মাদকের প্রশ্নে কোনো প্রকার আপোষ করা হবে না।" থানা সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমানকে আজ ১৩ মে (বুধবার) ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আলফাডাঙ্গা উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের পক্ষ থেকে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা ও তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন ওসি ফকীর তাইজুর রহমান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
