ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চারজনের কারাদণ্ড ‎
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 October, 2026, 4:11 PM

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চারজনের কারাদণ্ড ‎

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চারজনের কারাদণ্ড ‎

মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও সংরক্ষণের দায়ে চারজনকে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে একটি মাছi ধরার ট্রলার ও দুই হাজার মিটারের বেশি ইলিশ ধরার জাল।
‎
‎বুধবার রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীসহ চরমোন্তাজ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেয় কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্ট ও রাঙ্গাবালী থানা পুলিশ।
‎
‎এ সময় বঙ্গোপসাগরের মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ ও সংরক্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। 
‎
‎অভিযানে একটি মাছ ধরার ট্রলার ও দুই হাজার ৪০ মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।
‎
‎উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status