|
রাজারহাটে রাস্তার বেহাল দশা জনদুর্ভোগে ৪ টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাজারহাটে রাস্তার বেহাল দশা জনদুর্ভোগে ৪ টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ মঙ্গলবার ও বুধবার গত দুই দিন ধরে অতি বৃষ্টি ও ভাড়ী বর্ষণে রাস্তাটি ধ্বসে গিয়ে ৪ টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষের যাতায়াত ব্যাবস্থা বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়াও ৪ ইঞ্চি পাইপ তুলে কেটে উন্মুক্ত রাখায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ বলেন,এই পথ দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ও কয়েক শত ছোট যানবাহন রিকশা, ভ্যান,অটো চলাচল করে। দ্রুত ব্যাবস্থা গ্রহন না করলে যাতায়াতে অনেক সমস্যা হবে। কৃষক রহেদুল ইসলাম বলেন,এখন ধানের মৌসুম রাস্তার এই অবস্থার কারণে ধান কেটে পাড়াপাড় হওয়া যাচ্ছেনা। আমরা চরম দুর্ভোগে আছি। স্থানীয়দের অভিযোগ, সড়কটির এমন নাজুক অবস্থার কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে স্কুল,কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কার এবং উন্মুক্ত পাইপ অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন, সম্প্রতি রাস্তাটিতে একটি কালভার্ট এর প্রস্তাবনা পাস করা হয়েছে, দ্রুত কাজ সম্পন্ন হলে জনভোগান্তি নিরসন হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
