|
আলফাডাঙ্গায় আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষী প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() আলফাডাঙ্গায় আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষী প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি এবং সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মশালা ছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ পাট অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্পের অংশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মোঃ নূরুল বাসির। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রসারের গুরুত্ব তুলে ধরেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমি। যৌথ সঞ্চালনায় ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন এবং উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রাফিজুল হাসান। বিশেষ অতিথি ও প্রশিক্ষক কর্মশালায় প্রশিক্ষক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ উমর আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা, পাট গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুর, মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক, পাট অধিদপ্তর, ফরিদপুর ও অফিস সহায়ক নিপা খানম। এছাড়া স্থানীয় কৃষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন টগরবন্দ ইউনিয়নের টিটা গ্রামের সফল কৃষক ইনামুল খান। প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণী দিনব্যাপী প্রশিক্ষণে আলফাডাঙ্গার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক পাটচাষি অংশগ্রহণ করেন। আধুনিক পদ্ধতিতে পাট চাষ, উন্নত বীজ উৎপাদন এবং পচন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ ও সফল পাটচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত কৃষকরা এ উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট চাষে আগ্রহ প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
