|
দৈনিক নতুন সময়ের সাংবাদিককে হত্যার হুমকি, অতঃপর
নতুন সময় প্রতিনিধি
|
![]() দৈনিক নতুন সময়ের সাংবাদিককে হত্যার হুমকি, অতঃপর বুধবার (১৩ মে) সন্ধ্যায় দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দৈনিক নতুন সময় পত্রিকার সাংবাদিক লোকমান হোসেন তার ভাইয়ের দোকানে অবস্থান করছিলেন। এসময় রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে সেখানে এসে সাংবাদিক লোকমানকে প্রকাশ্যে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ঘটনার সময় বাজারে উপস্থিত স্থানীয় লোকজন পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে এগিয়ে আসেন। একপর্যায়ে জনতার ধাওয়া খেয়ে রিয়াজের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে গেলেও রিয়াজকে আটক করতে সক্ষম হন স্থানীয়রা। খবর পেয়ে দীঘিনালা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ![]() দৈনিক নতুন সময়ের সাংবাদিককে হত্যার হুমকি, অতঃপর তিনি আরও বলেন, সাংবাদিক কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, আটক রিয়াজ উদ্দিন বোয়ালখালী পুরাতন বাজার এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় ১০০ টাকা অর্থদণ্ড এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। যারা সমাজে ভয়ভীতি সৃষ্টি করে মাদক ব্যবসা চালিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও দীঘিনালায় মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন সচেতন মহল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
