|
অটোমোটিভ সফটওয়্যার উন্নয়নে আইএসও ২৬২৬২ সনদ পেল ক্যাসপারস্কি
নতুন সময় ডেস্ক
|
![]() অটোমোটিভ সফটওয়্যার উন্নয়নে আইএসও ২৬২৬২ সনদ পেল ক্যাসপারস্কি আইএসও ২৬২৬২ বা ‘রোড ভেহিকলস – ফাংশনাল সেফটি’ একটি আন্তর্জাতিক মান, যা গণ-উৎপাদিত যানবাহনে ব্যবহৃত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করে। এর মূল লক্ষ্য হলো প্রযুক্তিগত ত্রুটি বা ব্যর্থতার কারণে সম্ভাব্য ঝুঁকি কমিয়ে আনা, যাতে মানুষের জীবন ও সম্পদ সুরক্ষিত থাকে। এই সনদ অর্জনের মাধ্যমে ক্যাসপারস্কি এখন অটোমোটিভ সিকিউর গেটওয়ে-এর পাশাপাশি পরিবহন ও শিল্পক্ষেত্রেও নিরাপদ সফটওয়্যার সলিউশন তৈরিতে এগিয়ে যাবে। এই অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন এএসআইএল বি অনুযায়ী মানসম্পন্ন সফটওয়্যার প্রোডাক্ট আনুষ্ঠানিকভাবে সরবরাহ করতে পারবে, যা গাড়ি নির্মাতা ও সিস্টেম ইন্টিগ্রেটরদের সঙ্গে নতুন কৌশলগত সহযোগিতার পথ উন্মুক্ত করবে। ক্যাসপারস্কিওএস অটোমোটিভ ডেভেলপমেন্টের লিড সিকিউরিটি অ্যানালিস্ট তাতিয়ানা গোলুবেভা বলেন,“এই সনদ আমাদের জন্য একটি বড় অর্জন। এটি প্রমান করে, আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে কার্যক্রম পরিচালনা করছি। আমাদের সিকিউরিটিগুলো শুধু সাইবার নিরাপত্তা নিশ্চিত করে না, একইসাথে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোর প্রযুক্তিগত নিরাপত্তাও বজায় রাখে, যা মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ২০০২ সালে শুরু হওয়া ক্যাসপারস্কিওএস প্রকল্প এবং তাদের সাইবার ইমিউন ধারণা এখন ২৩ বছরে পা দিল। শুরুটা হয়েছিল একটি ‘আনহ্যাক-এবল সিস্টেম’ তৈরির স্বপ্ন থেকে, যা আজ বাস্তবে পরিণত হয়েছে একটি আধুনিক মাইক্রোকার্নেলভিত্তিক অপারেটিং সিস্টেম হিসেবে। বর্তমানে সাইবার হামলার বিরুদ্ধে উচ্চমাত্রার সুরক্ষা প্রদান করে ক্যাসপারস্কি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
